ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বন্যার্তদের সহায়তায় জামায়াতের ত্রাণ টিম গঠন

  • আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণকার্য পরিচালনা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে বন্যা মোকাবেলায় সরকারের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সার্বিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম আরো ত্বরান্বিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শুক্রবার দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বন্যা দুর্গত এলাকা সফর, ত্রাণ-তৎপরতা পরিচালনা ও তদারক করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫টি টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা বন্যাদুর্গত এলাকা সফর করে দুর্গত মানুষের অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং জামায়াতের ত্রাণ-তৎপরতা তদারকি করবেন।

সভায় বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথেই নতুন ফসলের আবাদ শুরু করতে পারে, সেজন্য তাদের মধ্যে বিনা মূল্যে সার, বীজ, ধানের চারা ও বিনা সুদে কৃষি ঋণসহ যাবতীয় কৃষি উপকরণ বিতরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যার্তদের সহায়তায় জামায়াতের ত্রাণ টিম গঠন

আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯