বরিশালে পথশিশুর রহস্যজনক হত্যা, আটক ২
- আপডেট সময় : ০২:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
- / 240
বরিশাল প্রতিনিধি: নগরীর ভাটারখাল এলাকা থেকে কলাগাছে অর্ধঝুলিত অবস্থায় এক পথশিশুর রহস্য জনক হত্যা।
পথশিশুটির নাম ইমন (৯)। এঘটনায় হাসানসহ দুই পথশিশুকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, পথশিশু ইমন ভাটার খালের হালিম শাহর দোকানে ভাঙারি বিক্রি করত এবং চাঁদমারির অপারাজেয় বাংলাদেশে গিয়ে থাকত। অপরাজেয় বাংলাদেশের প্রকল্প পরিচালক ফেরদৌসি জানিয়েছেন, ইমন তাদের ওখানে গিয়েই থাকত। কয়েকদিন ধরে না ফেরায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার উপ পরিদর্শক মামুন বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি হত্যাকান্ড। এঘটনায় দুইজনকে আটকও করা হয়েছে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. আওলাদ হোসেন জানান, হত্যা না অন্যকিছু সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। অন্য দিকে স্থানীয়দের দাবী,হালিম শাহর ভাঙারি দোকানে বেশি ভাগই পথ শিশু,তারা বিভিন্ন এলাকায় গিয়ে ভাঙ্গারি টোকানোর নামে চুরি করে এনে তার দোকানে বিক্রি করে। এবং তার দোকানে থাকে তার শেল্টারে । চুরির কোন মালামাল ভাগাভাগি নিয়ে হত্যাকান্ডর ঘটনাটি ঘটতে পারে তাদের ধারনা।
বরিশালে বাসের চাপায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু
























