ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বরিশালে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময় : ০১:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
  • / 412
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ব্যুরো: শরীয়তপুরের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর মাতবরকে যাবজ্জীবনসহ পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছে বরিশালের আদালত।

আজ সোমাবার জেলা ও দায়রা জজ মো: আনোয়ারুর হক আসামির অনুপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডিত আসামি জাহাঙ্গীর শরিয়তপুরের ছোট সন্দিপ এলাকার বাসিন্দা মৃত তৈয়ব আলী মাতবরের ছেলে। আদালতের বেঞ্চসহকারী মো: ফারুক হোসেন জানান, ২০১৫ সালের ১৮ জুন সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল লঞ্চঘাটস্থ গাড়ি পার্রিং স্থানের সামনে অভিযান চালায় র‌্যাব-৮’র একটি টহল দল।

এসময় ৩৬ গ্রাম হেরোইন ও ১৪৮ পিচ ইয়াবা সহ আটক করা হয় জাহাঙ্গীরকে। ওই দিনই আটককৃতর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন র‌্যাব-৮’র ডিএডি শাহিনুর রহমান। একই বছরের ২৯ জুলাই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই হেলালুজ্জামান।

আদালতে ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হলে আসামিকে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ইয়াবা রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০১:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭