ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

বলিভিয়ায় স্বর্ণ খনিতে শিশুসহ নিহত ৫

  • আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পশ্চিমে একটি স্বর্ণ খনিতে বিস্ফোরণে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বর্ণের খনিতে প্রতিদ্বন্দ্বী সমবায় সংস্থাগুলোর মধ্যে লড়াই চলছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানী লা পাজ থেকে ৯০ মাইল উত্তরে সোরাতায় গতকাল ভোরে স্বর্ণের খনির সরঞ্জাম ও যন্ত্রপাতি রাখার তিনতলা ভবনে বিস্ফোরণটি ঘটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে তিনজন পুরুষ, একজন মহিলা এবং এক বছরের একটি শিশু নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো ছয়জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জনি আগুইলেরা এক সংবাদ সম্মেলনে বলেন, বিস্ফোরণটি একটি ডিজেল ড্রামে ঘটেছে। তিনি এটাকে ‘সন্ত্রাসবাদ’ বলে সন্দেহ প্রকাশ করেছেন।

গত ১০ বছরে স্বর্ণের দাম ২৬০ শতাংশ বৃদ্ধির কারণে স্বর্ণের খনি হিসেবে পরিচিত এলাকা সোরাটায় প্রতিদ্বন্দ্বী খনি শ্রমিকরা বারবার সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। ২০২৪ সালের জুলাই মাসে খনি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় একটি বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

উল্লেখ্য, বলিভিয়ায় খনিজ উৎপাদনের ৫৭.৫ শতাংশ খনিজ সমবায়ের হাতে।

সূত্র : এএফপি/বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বলিভিয়ায় স্বর্ণ খনিতে শিশুসহ নিহত ৫

আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫