সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী
- আপডেট সময় : ১০:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 120
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সাথে মতবিনিময়ের জন্য ঢাকায় আসছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। আজই ঢাকায় পা রাখবেন তিনি।
মহাকাশচারীর সফরের অংশ হিসেবে থাকবে শিক্ষার্থীদের সাথে আলোচনা পর্ব, যেখানে তিনি তাদের মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং স্টেম [বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত] শিক্ষায় ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবেন।
এছাড়া আকাবা মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষ করে জলবায়ু সঙ্কট মোকাবেলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
বিডিসংবাদ/এএইচএস


























