ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি

বাইডেন আমলে নিযুক্ত সকল এটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

  • আপডেট সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত সব মার্কিন এটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, গত চার বছরে বিচার বিভাগকে আগের মতো রাজনীতিকরণ করা হয়েছে।

তিনি বলেন, অতএব, আমি ‘বাইডেন যুগের’ বাকি সকল মার্কিন এটর্নিদের বরখাস্তের নির্দেশ দিয়েছি।

ট্রাম্প আরো বলেন, ’আমাদের ঘর অবিলম্বে পরিষ্কার করতে হবে। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচারব্যবস্থা থাকবে- যার কাজ আজ থেকেই শুরু হবে।’

একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট তার প্রশাসনে রদবদল করলে মার্কিন এটর্নিদের বদলের ‘রীতি’ নতুন নয়। যাদেরকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তারা প্রত্যেকেই বাইডেনের সময়ে নিযুক্ত ফেডারেল প্রসিকিউটর। যাদেরকে মার্কিন এটর্নি বলা হয়। প্রতিস্থাপন করা একটি প্রচলিত রীতি।

দেশের ৯৪টি ফেডারেল আদালত জেলার জন্য একজন করে ৯৩ জন এবং দু’টি জেলায় একজন মার্কিন এটর্নি রয়েছেন। মার্কিন এটর্নিরা প্রতিটি জেলার শীর্ষ ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা।

নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বাইডেনের মনোনীত বেশ কয়েকজন মার্কিন এটর্নি প্রতিস্থাপনের কারণে পদত্যাগ করেছেন। বরখাস্তদের মধ্যে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের অফিসের সদস্যরাও রয়েছেন। যিনি ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে পরিত্যক্ত দু’টি ফৌজদারি মামলা করেছিলেন।

নিউইয়র্কের গুরুত্বপূর্ণ দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত মার্কিন এটর্নি গত সপ্তাহে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের জন্য বিচার বিভাগ কর্তৃক অনুরোধের পর পদত্যাগ করেন। যিনি ট্রাম্প কর্তৃক নিযুক্ত ছিলেন।

সূত্র : এএফপি/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাইডেন আমলে নিযুক্ত সকল এটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

আপডেট সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫