সংবাদ শিরোনাম ::
বায়েজিদে ১৬শ’ ইয়াবাসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০১:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
- / 293
চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর বায়েজিদ থানাধীন নতুনপাড়া এলাকায় ৩ নম্বর রুটের সিটি সার্ভিসের বাসে তল্লাশি চালিয়ে ১৬শ’ পিস ইয়াবাসহ মো. নুরুল কবিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৩ মার্চ) সকাল সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদ ছিল ৩ নম্বর রুটের একটি বাসে করে
একজন ইয়াবা পাচার করছে। এরপর আমরা নতুনপাড়া এলাকায় অবস্থান নিই। একপর্যায়ে সন্দেহজনক গতিবিধির একটি বাসের যাত্রীদের তল্লাশি চালাই। এসময় চন্দনাইশের দক্ষিণ জোয়ারার মৃত ইসহাক মিয়ার ছেলে নুরুল কবিরের কাছে ১৬শ’ পিস ইয়াবা পাওয়া যায়।


























