ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

বিএনপিকে ৫ বছর পর আবার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান তথ্য মন্ত্রীর

  • আপডেট সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:  বিএনপিকে ৫ বছর পর আবার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর সরকার ৫ বছর সফলভাবেই দেশ পরিচালনা করেছে। ২০১৮ সালের নির্বাচনের পরও আগামী ৫ বছর সরকার দেশ পরিচালনা করবে। ৫ বছর পর আবার নির্বাচন হবে।

শনিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়নে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন ইতিবাচক রাজনীতি করার মাধ্যমে ৫ বছর পর আবার নির্বাচনের প্রস্তুতি নিতে নেতিবাচক রাজনীতি পরিহার করুন। তিনি বিএনপির পুননির্বাচনের দাবিকে বাচ্চাসুলভ আবদার বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, ফুটবল ম্যাচে কোনো দল ১০ গোল খেয়ে হেরে যাওয়ার পর যদি আবার খেলার আবদার করে, তবে তা কেবল ছোট্ট শিশুদের কান্নাকাটি ছাড়া আর কিছুই নয়।
হাছান মাহমুদ বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দল এবং জোটকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে যারা গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছিলেন। অত্যন্ত দুঃখজনক এ আমন্ত্রণে বিএনপি ও ঐক্যফ্রন্ট সাড়া দেয়নি।
মন্ত্রী আরো বলেন শেখ হাসিনার সরকার প্রবাসীদের কল্যাণে অনেক কিছুই করেছে। ৩টি এনআরবি ব্যাংক দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। যারা রেমিটেন্স বেশি পাঠাচ্ছে তাদের সম্মানিত করা হচ্ছে। সরকারি প্লট বা ফ্ল্যাট বরাদ্দ দিলে সেখানে প্রবাসীদের জন্য বিশেষ কোটা ও প্রণোদনা দেওয়া হচ্ছে।
মনিরুল আলম চৌধুরী মনির সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন প্রবাসী নেতা আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, রাঙ্গুগুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ নেতা মোহাম্মদ জমির হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপিকে ৫ বছর পর আবার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান তথ্য মন্ত্রীর

আপডেট সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯