ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২

বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতি অস্তিত্ব সংকটে পড়ে এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের জন্য তৃণমূল থেকে ডেডিকেটেড কর্মীদের তুলে আনতে হবে। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিতপ্রাণ কর্মীদের এগিয়ে আনতে হবে।’

শনিবার সকালে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ধর্ষকের মতো নরপশুদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, চিহ্নিত অপরাধী, চাদাবাজ, ভূমি দখলকারী, নারী অবমাননাকারী এবং নারী ধর্ষণকারী ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার অপরাধীদের প্রশয় দেয় না। দলীয় পরিচয়েও কেউ রক্ষা পায় না। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের অস্তিত্বের শেকড়। জনগণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে আছে।’

জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভায় আরো বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০