ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেফতার

  • আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে। র‌্যাব-৪-এর একদল সদস্য শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাকে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, হাফিজ উদ্দিন সিঙ্গাপুর থেকে ফিরছিলেন। উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে টিকেটও কেনা হয়েছে।

মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজ সাংবাদিকদের বলেন, দুপুরে বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়েছে। শুনতেছি পুলিশ তাকে আটক করেছে। তবে কারা আটক করেছে এ বিষয়ে আমি কিছুই জানি না। মেজর হাফিজের নামে কোনো গ্রেফতারি পরোয়ানা আছে কিনা জানতে চাইলে মিসেস হাফিজ বলেন, উনার নামে তো অনেক মামলা রয়েছে। সবগুলোই সময় মতো আদালতে হাজিরা দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেফতার

আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯