ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান

বিএনপি মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু।

শনিবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ’-এর ব্যানারে ২০১৪ সালের নির্বাচনের আগে দেশব্যাপী অগ্নিসন্ত্রাসের শিকার ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের প্রায় ৫০ জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী হাছান ড. মাহমুদ বলেন, যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, প্রকৃতি ধ্বংস করে, তাদের রাজনীতি থেকে বিতাড়িত করা মানুষের একদফা দাবি। এই দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি ও বিএনপির নেতাকর্মীরা।

তিনি বলেন, ‘তাদের অগ্নিসন্ত্রাসের মাধ্যমে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে, তাদের আগুন থেকে অবুঝ পশুপাখিও রক্ষা পায়নি। এরা মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু। এরা অগ্নি-সন্ত্রাসী, এরা মানবাধিকার লঙ্ঘনকারী।’

তিনি বলেন, আজকে তারা মানবাধিকারের কথা বলে, সভা-সমাবেশের অধিকারের কথা বলে। সভা-সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিধায় সমগ্র বাংলাদেশে নয়টি বড় সমাবেশ করতে পেরেছে।’

ড. হাছান বলেন, ‘বিএনপি সমাবেশের ডাক দিয়েছে ১০ তারিখে, কিন্তু ৭ তারিখ থেকে রাস্তা দখল করে সমাবেশ শুরু করেছে। আর পুলিশ যখন রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাতে যায়, তখন পুলিশের ওপর হামলা চালানো শুরু করে। এভাবে তারা দেশে বিশৃঙ্খলা করেছে এবং করছে। আজকে তারা ১০ দফা দাবি দিচ্ছে কিন্তু এদেশের অগ্নি-সন্ত্রাসের শিকার এই মানুষের দাবি হচ্ছে এক দফা।’

‘অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ’ সংগঠনের আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, জাহাঙ্গীর আলম, ২০১৪ সালে নিহত হওয়া আনোয়ার হোসেনের স্ত্রী পারভীন আক্তার প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২