ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

বিএনপি রাজনীতি ও সন্ত্রাসকে এক করে ফেলেছে : কাদের

  • আপডেট সময় : ০১:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কানাডা ও বাংলাদেশের আদালতের রায়ে প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রসী দল।

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী, তার ফাঁসি হওয়া উচিত ছিল’ এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ওই হামলার দায় এড়াতে পারেন না। তারও বিচার হওয়া উচিত। বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা রাজানীতি ও সন্ত্রাসকে এক করে ফেলেছে।’

আগামী ১৪ অক্টোবর রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর শরীয়তপুর অংশ পর্যবেক্ষণ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১২টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপি আসবে কিনা এটা তারা ভালো জানে। বিশ্বে এমন কোনো নজির আছে কিনা যেখানে বিরোধী দলকে নির্বাচনে ডেকে আনা হয়! আর আমরা কি তাদের ডেকে আনব নাকি? বিএনপি নির্বাচনের ব্যাপারে সকালে এক কথা, দুপুরে এক কথা ও সন্ধ্যায় আরেক কথা বলেন। তাদের মতের কোনো ঠিক নাই।’

রাজনৈতিক দল হিসেবে বিএনপির নৈতিক ভিত্তি ও ভাবমূর্তি তলানিতে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ অক্টোবর পদ্মা সেতুর উভয় প্রান্তের কাজের অগ্রগতির ফলক উন্মোচন করবেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৫টি স্প্যান বসানো হয়েছে। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১টি বসেছে এবং ৫টি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমসহ সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি রাজনীতি ও সন্ত্রাসকে এক করে ফেলেছে : কাদের

আপডেট সময় : ০১:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮