ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

বিএমইউতে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস উদ্‌যাপন: দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ ‘এমএএফএলডি’

  • আপডেট সময় : ০৮:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 59
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বব্যাপী দ্রুত বেড়ে চলা ফ্যাটি লিভার রোগকে ‘নীরব মহামারি’ আখ্যা দিয়ে একে জনস্বাস্থ্য অগ্রাধিকারের পর্যায়ে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) হেপাটোলজি বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। পরবর্তীতে শহীদ ডা. মিল্টন হলে ‘টার্গেটেড থেরাপি ইন মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি)’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল এবং প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ফ্যাটি লিভার রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের বৈজ্ঞানিক উদ্যোগের মাধ্যমে চিকিৎসক ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য হেপাটোলজি বিভাগকে ধন্যবাদ জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এলিন। তিনি মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি)-এর ক্রমবর্ধমান বৈশ্বিক ও জাতীয় বোঝা এবং রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি তুলে ধরেন।

তিনি জানান, স্থূলতা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং টাইপ-২ ডায়াবেটিসের কারণে লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার এই অবস্থাকে ‘এমএএফএলডি’ বলা হয়, যা আগে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) নামে পরিচিত ছিল। যথাযথ চিকিৎসা না হলে এটি ধীরে ধীরে লিভারের প্রদাহ, ফাইব্রোসিস, সিরোসিস এবং লিভার ক্যানসারে রূপ নিতে পারে।

ডা. এলিন আরও উল্লেখ করেন, লিভার রোগের চিকিৎসায় এখন বড় পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে শুধু ওজন কমানো ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা বলা হলেও, এখন লিপিড বিপাকের সমস্যা ও ফাইব্রোসিসের মতো সুনির্দিষ্ট জৈবিক প্রক্রিয়াগুলোকে লক্ষ্য করে ‘টার্গেটেড থেরাপির’ বিকাশ ঘটছে। এর মধ্যে GLP-1 receptor agonist, SGLT2 inhibitor, THR-β agonist, FGF21 analogue এবং FXR agonist-এর মতো উদীয়মান চিকিৎসা পদ্ধতি কোটি কোটি মানুষের জন্য নতুন আশার দ্বার উন্মোচন করবে।

সেমিনারে বিশেষজ্ঞরা এমএএফএলডি মোকাবিলায় বহুমুখী ও সমন্বিত উদ্যোগ গ্রহণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিয়মিত স্ক্রিনিং এবং সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএমইউতে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস উদ্‌যাপন: দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ ‘এমএএফএলডি’

আপডেট সময় : ০৮:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬