ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিটকয়েন নিয়ে সন্তুষ্ট আইএমএফ, এল সালভাদরকে ১৪ কোটি ডলার দেওয়ার অনুমোদন

  • আপডেট সময় : ১২:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 13
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

এল সালভাদরের ব্যয়সংকোচনমূলক সংস্কার কর্মসূচির আওতায় দেশটিকে নতুন করে প্রায় ১৪ কোটি ডলার অর্থায়নের প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার আইএমএফ জানায়, এল সালভাদর সরকারের কাছ থেকে তারা নিশ্চিত হয়েছে যে দেশটির সাম্প্রতিক বিটকয়েন কেনার অর্থ সরকারি তহবিল থেকে নয়, বরং ব্যক্তিগত অনুদান থেকে এসেছে। এরপরই নতুন অর্থ ছাড়ের বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়।

এই চুক্তির আওতায় ৪০ মাস মেয়াদি ঋণ কর্মসূচির দ্বিতীয় ও তৃতীয় পর্যালোচনা একসঙ্গে করা হবে। তবে অর্থ ছাড়ের আগে আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন এবং সম্মত কিছু পূর্বশর্ত পূরণ করতে হবে। প্রেসিডেন্ট নাইব বুকেলে ১৪০ কোটি ডলারের ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার পর থেকেই বিটকয়েনের বিষয়টি এই চুক্তির সবচেয়ে বেশি আলোচিত দিক হয়ে উঠেছিল।

আইএমএফের কর্মসূচিতে এল সালভাদরকে বিটকয়েন নিয়ে তার পরীক্ষামূলক কার্যক্রম সীমিত করার শর্ত দেওয়া হয়েছিল। এই উদ্যোগের কারণেই দেশটি ক্রিপ্টোকারেন্সি খাতের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে এবং বিশ্ব অর্থনীতিতে আলোচনার বিষয় হয়। আইএমএফ এক বিবৃতিতে বলেছে, ‘এখন থেকে নথিভুক্ত অনুদানের বাইরে আর কোনো অতিরিক্ত বিটকয়েন কেনার প্রত্যাশা করা হচ্ছে না।’

তবে বিটকয়েনের বিষয়টি ছাড়াও দেশটির সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আইএমএফ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। কয়েক বছর ধরে ধীরগতির অর্থনীতির পরও দেশটির অর্থনীতি বর্তমানে ভালো করছে বলে জানিয়েছে সংস্থাটি।

আইএমএফ বলেছে, ‘এল সালভাদরের অর্থনীতি শক্তিশালীভাবে এগিয়ে চলেছে।’ গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে বেশি ছিল এবং ২০২৬ সালে প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বিনিয়োগ, ভোক্তাদের ব্যয়, প্রবাসী আয়, পর্যটন এবং দেশে পুঁজি প্রবাহের ওপর ভর করে এই প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে আইএমএফ। উন্নত নিরাপত্তাব্যবস্থা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্যও সরকারের প্রশংসা করেছে আইএমএফ। সংস্থাটি বলেছে, এই কর্মসূচির কারণে দেশটিতে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমছে।

এল সালভাদরের প্রায় ৩০ শতাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে। মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও সবচেয়ে ধীরগতির। তবে আইএমএফের কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যয়সংকোচন নীতির বড় চাপ পড়েছে সরকারি কর্মীদের ওপর।

অর্থনীতিবিদদের ধারণা, ৬০ লাখ জনসংখ্যার দেশটিতে ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার সরকারি কর্মী চাকরি হারিয়েছেন। আর শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, ২০১৯ সালে প্রেসিডেন্ট নাইব বুকেলে ক্ষমতায় আসার পর থেকে সরকারি চাকরি হারানো মানুষের সংখ্যা ৪৭ হাজার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিটকয়েন নিয়ে সন্তুষ্ট আইএমএফ, এল সালভাদরকে ১৪ কোটি ডলার দেওয়ার অনুমোদন

আপডেট সময় : ১২:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬