ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

‘বিডিএফ-আইএলও বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ এ চ্যাম্পিয়ন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : ০৭:৪৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
  • / 218

আইএলও- বিডিএল বিতর্ক প্রতিযোগিতা প্ররস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সদস্যদের সাথে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

আইএলও- বিডিএল বিতর্ক প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম বিশবিদ্যালয় রানার আপ হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)।

প্রতিযোগিতাটির সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (৬ মে) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হামিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তৌমো পৌতিয়ানেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ডিআইইউ ডিবেটিং ক্লাবের মডারেটর এবং মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিডিএফের সভাপতি আব্দুল্লাহ মো. শুকরানা প্রমুখ।

সমাপনী পর্বে ‘বাংলাদেশের শ্রমবাজারে পুঁজিবান্ধব ও শ্রমবান্ধব নীতির সহাবস্থান সম্ভব নয়’ বিষয় নিয়ে সংসদীয় পদ্ধতির বিতর্কে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক ক্লাব ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিকর্ত ক্লাব। তুমুল বিকর্ত শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিকর্ত ক্লাব। বিজয়ী দলের সদস্যরা হলেন: আল মুকিত, ওমর ফারুক এবং অমিত সাহা সীমান্ত। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিকর্ত ক্লাবের অমিত সাহা সীমান্ত।

প্রধান অতিথির বক্তব্যে পরীকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, এমপি বলেন, স্বাধীন দেশে মত প্রকাশের অধিকার সবার রয়েছে। বিতর্ক মত প্রকাশের একটি অন্যতম প্রধান মাধ্যম। বিতর্ক চর্চার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ তৈরি হয়। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিতর্ক চর্চা বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পরীকল্পনামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদেরকে আরও যুক্তিশীল হতে হবে। যে কোনো সমস্যা যুক্তি দিয়ে সমাধান করতে হবে। প্রতিবাদের ভাষা হতে হবে যুক্তি। এসময় তিনি শিক্ষার্থীদেরকে প্রতিবাদের নামে সহিংসতা পরিহার করার আহ্বান জানান।

উল্লেখ্য, সারা দেশের ৭টি বিভাগীয় শহর (বরিশাল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ঢাকা) ও সৈয়দপুর শহরে এ বিতর্ক প্রতিযোগিতার প্রাথমকি পর্ব শেষে আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

‘বিডিএফ-আইএলও বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ এ চ্যাম্পিয়ন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৭:৪৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯