ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা দুর্নীতির মামলায় কক্সবাজারে এক আইনজীবীসহ গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • / 320
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি

দুর্ণীতি দমন কমিশন ( দুদক) কর্তৃক দায়েরকৃত মামলায় কক্সবাজার জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহণ শাখার (এলও শাখা) উচ্চমান সহকারী কাশেম, এড. নুর মোহাম্মদ সিকদার ও সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

৩ এপ্রিল সোমবার সকাল ১০ টায় ও সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় পৃথক অভিনব অভিযানে চালিয়ে মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে এদের গ্রেফতার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা আত্মসাতের বিষয়ে গত বছর একটি  মামলা দায়ের করা হয়। মামলাটি দুদক দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জসীট দাখিল করেন।

সোমবার সকাল ১০টায় দুদক চট্টগ্রাম অঞ্চল-২ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহার নেতৃত্বে

জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান চালান। এসময় অভিযুক্ত জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহণ শাখার (এলও শাখা) উচ্চমান সহকারী কাশেম, জেলা আইনজীবী সমিতির সদস্য এড. নুর মোহাম্মদ সিকদারকে গ্রেফতার করে। অভিযানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এর (এসি) গোলাম মোস্তফা ও ওসমান গণি।

পরে সকাল ১১টার দিকে দুদকের আরেকটি টিম একই মামলার আসামী চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে কক্সবাজারের সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার ( উপ-পরির্দশক) আবদুর রহিম জানান, গ্রেফতারকৃতরা থানা হেফাজতে রয়েছে। এদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা দুর্নীতির মামলায় কক্সবাজারে এক আইনজীবীসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭