ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ নিয়ে সুখবর দিয়েছেন। তিনি বলেছেন, অতিরিক্ত গরমে বিদ্যুতের কারণে মানুষের কষ্ট হচ্ছে, সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। আগামী দুয়েকদিনের মধ্যেই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে পরিস্থিতির (বিদ্যুৎ) উন্নতি হবে।

বুধবার (৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে তেলের দাম বেড়েছে। আমরা যে এলএনজি ও গ্যাস আমদানি করি সেগুলোর দামও বেড়ে গেছে। আর আমরা নিজেরা কূপ খনন করে গ্যাস উৎপাদন করেছি। এসব কিছুর মধ্যেও আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। সেই বিদ্যুতের এখন অসুবিধা হচ্ছে। আমরা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। আমি জানি মানুষের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট আমি উপলব্ধি করতে পারি। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দু-একদিনের মধ্যে আরো ৫০০ মেগাওয়াট যুক্ত হবে, ১০ থেকে ১৫ দিন পর আরো যুক্ত হবে। তারপর আর কষ্ট থাকবে না।

তিনি বলেন, বাংলাদেশে অস্বাভাবিক গরম পড়েছে। ৪১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হবে এটা তো আমরা ভাবতেই পারি না। সেই সঙ্গে বৃষ্টি নেই। আমাদের সবার কষ্ট হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি। কীভাবে এ কষ্ট থেকে লাঘব পাওয়া যায় সেটার চেষ্টা আমরা করছি। এটা শুধু আমাদের একার কষ্ট না, এটা সারা বিশ্বে হচ্ছে।

বিস্তারিত আসছে….

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩