ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট

বিধিনিষেধ বাড়তে পারে : নৌ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ঈদের আগেও থাকবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি পরামর্শ দেয় তাহলে চলমান বিধিনিষেধ আরো এগিয়ে নেয়া হতে পারে। তবে বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে বাংলাদেশ পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো জায়গায় পৌঁছানো যায়নি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। প্রথমে এক সপ্তাহের জন্য এই বিধিনিষেধ কার্যকর হলেও পরে তা আরো সাত দিন বাড়ানো হয়। যা চলবে ১৪ জুলাই পর্যন্ত।

চলমান এই বিধিনিষেধ কুরবানির ঈদের আগে আরো বাড়ানো হবে কি না? সাংবাদিকের এমন প্রশ্নে নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, জীবনে অনেকবার ঈদ আসবে, যদি বেঁচে থাকি।

তখন এক সাংবাদিক জানতে চান, ঈদের আগে গণপরিবহন চলবে কি না? তখন খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যদি বিধিনিষেধ চলমান থাকে, তাহলে সুযোগ নেই। আর যদি বিধিনিষেধ প্রত্যাহার করা হয়, তাহলে সীমিত আকারে হলে সীমিত আকারে গণপরিবহন চলবে। যদি পুরোপুরি উঠে যায়, তাহলে পুরোপুরি চলবে।

তবে দেশ এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি বলে মনে করেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিধিনিষেধ বাড়তে পারে : নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১