ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

বিধিনিষেধ বাড়ার বিষয়ে কিছুই বলতে পারছি না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১০:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে। এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন বলেছেন, বিধিনিষেধ বাড়বে কি না- এ রকম কিছুই বলা যাবে না। আমরা কিছুই বলতে পারছি না। বিষয়গুলো পর্যালোচনা চলছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। এখন সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে।

শনিবার গণমাধ্যমকে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ঈদপরবর্তী এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দেবেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছি।

কিছু দিন করোনা সংক্রামণ কম থাকার পর আবারো সংক্রামণ বাড়ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, সব কিছু আমাদের পর্যালোচনায় আছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কী করলে ভালো হবে। আমরা তো আগেই বলেছি ঈদের পরে করোনা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে। এটা নিয়ে আমরা শঙ্কিত এখনো।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা অনেক দিন ধরে বিধিনিষেধ চালিয়ে আসছি। সব কিছু চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

দূরপাল্লার গণপরিবহন চালু হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত আসবে। তবে অবশ্যই বড় রকমের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে হবে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে লকডাউন ঘোষণা করে সরকার। প্রথমে ঢিলেঢালাভাবে চললেও পরে কঠোর বিধিনিষেধ আরোপ করে দেশজুড়ে ‘সর্বাত্মক লকডাউন’ দেয়া হয়। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।

চলমান এই লকডাউনে বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহনসহ লঞ্চ ও রেল যোগাযোগ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিধিনিষেধ বাড়ার বিষয়ে কিছুই বলতে পারছি না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১