ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিমানবন্দরের টয়লেটে ২ কোটি টাকার স্বর্ণ

  • আপডেট সময় : ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। বিমান বন্দরের বোর্ডিং ব্রীজের টয়লেট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো টয়লেটে পরিত্যাক্ত অবস্থায় ছিলো। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কাস্টমস কর্মকর্তাদের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, রোববার দিবাগত রাত ১টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রীজের টয়লেট থেকে এক কেজি ওজনের ৪টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী সোমবার এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দরে অভিযান চালায় কাস্টম হাউসের একটি দল। রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা কাস্টমস হাউসের ওই দলটি বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রীজের টয়লেট থেকে ৪কেজি স্বর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তিনি বলেন, বর্তমান বাজার মূল্যে ওই স্বর্ণের দাম প্রায় দুই কোটি টাকা।

অথেলো চৌধুরী বলেন, চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত করা হবে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচেছ। তবে এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানবন্দরের টয়লেটে ২ কোটি টাকার স্বর্ণ

আপডেট সময় : ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯