ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট

বিমান দুর্ঘটনায় ওবামা ও বাইডনেকে দুষলেন ট্রাম্প

  • আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, বুধবার রাতে যাত্রীবাহী বিমানের সাথে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। তবে কারণ জানতে তদন্ত চলছে।

কারণ জানা না গেলেও এই দুর্ঘটনার জন্য তিনি তার পূর্বসূরিদের জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের ডাইভার্সিটি উদ্যোকে দায়ী করেছেন।

তিনি বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে, তারা সবসময় যে যোগ্য লোক তা কিন্তু নয়।

ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল, তাতেই বিমান চলাচলে নিরাপত্তার মান কমেছে। আর সেটিই এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণ। এই দুর্ঘটনায় ৬৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

ট্রাম্প বলেছেন, ‘আমি নিরাপত্তাকে সবার ওপরে রাখি। কিন্তু বারাক ওবামা, জো বাইডেন আসলে আরো বেশি শ্বেতাঙ্গ নিয়োগ দিতে চেয়েছেন। ডেমোক্র্যাটরা এই নীতিকে প্রথমে রাখে। কিন্তু আমরা সবসময় যোগ্য লোকদের চাই।’

ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিফিং শুরুর আগে ওয়াশিংটনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন।

তিনি আরো বলেন, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত প্রশাসক ক্রিস রোচেলোকে ঘটনা তদন্তে নিয়োগ করেছেন।

উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ওয়াশিংটন রিগ্যান ইন্টারন্যানাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। আর সামরিক হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিলেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা। সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমান দুর্ঘটনায় ওবামা ও বাইডনেকে দুষলেন ট্রাম্প

আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫