ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন অভিনেতা

  • আপডেট সময় : ০৪:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 49
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভালোবাসা দিবসে বিয়ে। দেখতে দেখতে কেটে গেছে পাঁচ মাস। এর মধ্যেই সংসার ভাঙার গুঞ্জনে আলোচনায় পশ্চিমবঙ্গের তারকা জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে নাকি টানাপোড়েন চলছে তাদের। এমনকি আলাদা থাকছেন বলেও ছড়িয়েছে নানা গুঞ্জন।

এত দিন বিষয়টি নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। তবে বিচ্ছেদের গুঞ্জন যখন ক্রমেই জোরালো হচ্ছে, তখন অবশেষে মুখ খুলেছেন রণজয়।

বৃহস্পতিবার শুটিং সেট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন এই অভিনেতা। সেখানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও কাদা ছোড়াছুড়িতে হতাশা প্রকাশ করেন তিনি।

রণজয় বলেন, কখনো ভাবেননি এমন একটি বিষয় নিয়ে তাকে প্রকাশ্যে কথা বলতে হবে। তার ভাষ্য, ভালোবেসেই তারা বিয়ে করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে তিনি আগ্রহী নন। একই সঙ্গে জানান, চলমান পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

শ্যামৌপ্তিকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যের বিরুদ্ধেও সরব হন রণজয়। তিনি বলেন, একজন নারীকে নিয়ে কথা বলার আগে সবার একটু ভাবা উচিত। শ্যামৌপ্তির সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো তার প্রাপ্য নয়।

দাম্পত্য জীবনে কী ঘটেছে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি অভিনেতা। বরং বিষয়টি নিজেদের মধ্যেই সমাধান করার আহ্বান জানিয়েছেন তিনি। রণজয়ে বলেন, তারা বিয়ে করেছেন এবং নিজেদের মধ্যে যা-ই হয়ে থাকুক, তা তারা নিজেরাই বুঝে নেবেন। কারও কাছে নিজেদের সম্পর্কের প্রমাণ দেওয়ার কোনো দায় তাদের নেই।

আবেগঘন কণ্ঠে রণজয় অনুরোধ জানান, তাদের নিজেদের মতো করে বাঁচতে দেওয়া হোক। এত মিথ্যা রটনা আর নিতে পারছেন না বলেও জানান তিনি।

এদিকে শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনের পাশাপাশি আরেক অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের সম্পর্ক নিয়েও চলছে নানা আলোচনা। তাদের ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা ছড়ালেও এ বিষয়ে কোনো প্রমাণ সামনে আসেনি।

এই গুঞ্জন নিয়েও প্রশ্ন তুলেছেন রণজয়। তার পাল্টা প্রশ্ন, এসব কথার প্রমাণ কোথায়?

তবে সত্যিই কি রণজয় ও শ্যামৌপ্তির দাম্পত্যে ভাঙন ধরেছে, নাকি সাময়িক কোনো ভুল বোঝাবুঝি-সে উত্তর এখনো মেলেনি। আপাতত দুজনের ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে ভক্তদের।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন অভিনেতা

আপডেট সময় : ০৪:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬