ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ

বিশৃঙ্খলার উদ্দেশ্যে বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চায় : তোফায়েল

  • আপডেট সময় : ১০:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চায়।

তিনি বলেন, ‘আমরা বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছি, ছাত্রলীগের সমাবেশ দু’দিন এগিয়ে নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে দিয়েছি। কিন্তু বিশৃঙ্খলা করতে পল্টনে সমাবেশ করতে চায় বিএনপি।’

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ এ সভার আয়োজন করে। আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন।

বিএনপির সমাবেশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, আগামী ১০ ডিসেম্বর পল্টনে অল্প জায়গায় বেশি লোক দেখিয়ে বিএনপি ধোঁকা দিতে চায়। কারণ ওখানে মাত্র ২০-৩০ হাজার লোক হলেই মঞ্চ ভরে যায়। ব্লাফ দেয়ার জন্য বিএনপি এটা করতে চায়।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে সমাবেশ করবে বিএনপি। এই ব্যাপারে যুবলীগের সভাপতির নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সতর্ক থাকবেন।

দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা ছাড়া কারোর পক্ষে পদ্মা সেতু, টানেল, মেট্রোরেল করা সম্ভব হতো না। উন্নয়নমূলক কাজকে ক্ষতিগ্রস্ত করতে নানা চক্রান্ত চলছে। কেউ যেন দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

শেখ ফজলুল হক মণি সম্পর্কে তিনি বলেন, আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে বেশি অবদান শেখ ফজলুল হক মণি ভাইয়ের। উনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন। আমার সৌভাগ্য তার সঙ্গ পেয়েছিলাম।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশৃঙ্খলার উদ্দেশ্যে বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চায় : তোফায়েল

আপডেট সময় : ১০:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২