ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২২

  • আপডেট সময় : ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গতকাল শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৯৫ পিস ইয়াবা, একটি চাপাতি, দুটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো- মহিউদ্দিন (২১), আসাদুজ্জামান রকি (২৪), আরিফুর রহমান (২৩), সুমন ওরফে রগ কাটা সুমন (২২), হাদিস (২১), আ. রব (২৭), নাজমা (২৭), বাপ্পি (২৫), রাহিম (২০), সোলাইমান সাদ (৩৫), হালিম (৩৫), সুলতান (৫০), আওলাদ (৩১), কবির (২৪), আশিক (৩২), হামিদুল (২১), সূর্য (২৪) কৃষ্ণ (২১), শিহাব (২২), অপূর্ব (২২), মহব্বত (২৪) ও হারুন অর রশীদ (৪৮)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২২

আপডেট সময় : ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫