ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য সক্ষমতা অর্জন করতে হবে দেশের চলচ্চিত্রকে : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য দেশের চলচ্চিত্রকে সক্ষমতা অর্জন করতে হবে।

চলচ্চিত্র শিল্প বিকাশে সরকার সবরকম সহায়তা প্রদান করবে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন প্রাদেশিক পরিষদে জাতির পিতার উত্থাপিত বিলের মাধ্যমেই এদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। আর সে ঐতিহাসিক অধ্যায় স্মরণেই ২০১২ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন।

তোফায়েল আহমেদ আজ বিকালে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বিএফডিসির আট নম্বর সুটিং ফ্লোরে বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ‘বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও সংকট উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধের ওপর বিশেষ অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং অন্যান্যের মধ্যে বিএফডিসের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি মিয়া আলাউদ্দিন প্রমূখ বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারের পর জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য সক্ষমতা অর্জন করতে হবে দেশের চলচ্চিত্রকে : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮