ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার

বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা বাড়ছে: সতর্কবার্তা চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের

  • আপডেট সময় : ০২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বুধবার বলেছেন, বিশ্ব বাণিজ্যে উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে। চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী থিয়েনজিনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এ মন্তব্য করেন। গ্রীষ্মকালীন দাভোস নামে পরিচিত এই সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংসহ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন।

চীনের থিয়েনজিন থেকে এএফপি জানায়, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন যে ‘বিশ্ব অর্থনীতি এখন গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।’ এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্ক নীতির প্রতি একটি পরোক্ষ ইঙ্গিত।

তিনি আরও বলেন, সুরক্ষাবাদী অর্থনৈতিক পদক্ষেপ অনেক বেড়ে গেছে। যার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক সংঘাত আরও তীব্রতর হচ্ছে।

লি জোর দিয়ে বলেন, ‘বিশ্ব অর্থনীতি আজ গভীরভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত। কোনো দেশই একা উন্নতি করতে বা সমৃদ্ধ হতে পারে না।

তিনি আরও বলেন, ‘যখন বিশ্ব অর্থনীতি সমস্যার মুখোমুখি হয়, তখন আমাদের দরকার সহযোগিতা, পারস্পরিক সাফল্য এবং উভয় পক্ষের জন্য লাভজনক সমাধান, জঙ্গলের আইন নয়, যেখানে দুর্বলরা সবসময় শক্তিশালীদের শিকার হয়।

চীনের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা লি কিয়াং নিজ দেশের অর্থনীতির একটি ইতিবাচক চিত্র তুলে ধরেন। যদিও চীনের প্রবৃদ্ধি বর্তমানে কিছুটা ধীর এবং ভোক্তাদের ব্যয় কমে গেছে।

তিনি বলেন, চীনের অর্থনীতি স্থিরভাবে বাড়ছে। যা বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

লি আরও জানান, বেইজিং এখন দেশের অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর কৌশল বাস্তবায়নে জোর দিচ্ছে। এজন্য চীন একটি শক্তিশালী উৎপাদনভিত্তির উপর দাঁড়িয়ে ধীরে ধীরে একটি প্রধান ভোক্তাভিত্তিক অর্থনীতির দিকেও এগিয়ে যাচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা বাড়ছে: সতর্কবার্তা চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের

আপডেট সময় : ০২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫