ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিশ্ব ডিম দিবসে চট্টগ্রামে ২০ মিনিটেই শেষ হয়ে গেল ২৫ হাজার ডিম!

  • আপডেট সময় : ১১:১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্ব ডিম দিবসের সকালেই চট্টগ্রাম নগরীর তিনটি স্থানে ২০ মিনিটের মধ্যে বিক্রি হয়েছে ২৫ হাজার ডিম। জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের দাবি সকাল ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে নিমিষেই শেষ হয়ে যায় এ পরিমান ডিম।

তবে ডিম কিনতে এসে খালি হাতে ফেরা মানুষদের দাবি-২৫ হাজার মাত্রই প্রচারণার সংখ্যা। মোটেও অতো ডিম বিক্রি করেনি প্রাণীসম্পদ অধিদপ্তর।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাব, আন্দরকিল্লা শাহি জামে মসজিদ ও জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সামনে ২৫ হাজার ডিম প্রতিটি ৪ টাকা করে বিক্রি করার কথা বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক। এছাড়া প্রেসক্লাবের সামনে এক হাজার সিদ্ধ ডিম বিনামূল্যে খাওয়ানোর কথাও জানান তিনি।

তার সেই বক্তব্য অনুযায়ী এই তিনটি জায়গায় ডিম কিনতে আসা ক্রেতাদের ঢল নামে।

সকাল ১১টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড়। সেখানে একটি পিকআপ থেকে ডিম বিক্রি করা হচ্ছিল। গাড়ির একদিকে পুরুষ ও অন্যদিকে নারীরা লাইন ধরেছেন ডিম কিনতে। অগোছালোভাবে গাড়িকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও অনেক ক্রেতা। প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা মাইকিংয়ে উদ্বুদ্ধ করে যাচ্ছিলেন ডিম খাওয়ার বিষয়ে। চারপাশে টাঙানো হয়েছে ডিম খাওয়া নিয়ে লেখা বিভিন্ন স্লোগান-ফেস্টুন।
কিন্তু ১১টা ২০ মিনিট হতেই আচমকা ঘোষণা সব ডিম শেষ। এরপর দ্রুত তারা গাড়ি নিয়ে চলে যান। কিন্তু তখনও দু’পাশে শতাধিক মানুষ ডিম কেনার জন্য লাইনে দাঁড়িয়ে। অনেক ক্রেতাকে গাড়ির পেছন পেছন দৌঁড়াতেও দেখা গেল।
ডিম কিনতে পেরেছেন এমন একজন সৌভাগ্যবান গৃহবধূ রোকেয়া আক্তার। একপ্রকার হাঁফ ছেড়ে তিনি বলেন, ‘ভাগ্যিস আগেভাগে এসে লাইনে দাঁড়াতে পেরেছি। না হয় যে ভিড়-ডিম কেনা হতো না। তবে ডিম না পাওয়াদের সংখ্যাটাই যেন বেশি।

সকাল সাড়ে ১১টার দিকেও বেশ কয়েকজন ক্রেতা এসে ডিম কোথায় বিক্রি হচ্ছে তা জানতে চান আশপাশের মানুষদের কাছে। ১০ মিনিট আগেই ডিম বিক্রি পর্ব শেষ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব ডিম দিবসে চট্টগ্রামে ২০ মিনিটেই শেষ হয়ে গেল ২৫ হাজার ডিম!

আপডেট সময় : ১১:১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭