ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব লিভার দিবস আজ: প্রতি তিনজনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত

  • আপডেট সময় : ০৩:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 56
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ১৯ এপ্রিল, পালিত হচ্ছে ‘বিশ্ব লিভার দিবস’। মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এই অঙ্গটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপী দিনটি পালন করা হয়। এবারের বিশ্ব লিভার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার’

মানবদেহে ত্বকের পর যকৃৎ বা লিভার হলো দ্বিতীয় বৃহত্তম অঙ্গ এবং মস্তিষ্কের পর সবচেয়ে জটিল অঙ্গ। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি, হজম, বিপাক, পুষ্টি সঞ্চয়, বিষাক্ত পদার্থ অপসারণ এবং শরীরকে অসুস্থতা থেকে রক্ষা করতে লিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অঙ্গটির সুস্থতা সম্পর্কে জনসচেতনতা তৈরিই আজকের দিবসের মূল উদ্দেশ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ২০ লক্ষাধিক মানুষ লিভারের জটিলতায় মারা যান। লিভার সিরোসিস, লিভার ক্যানসার এবং হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ এর প্রধান কারণ। পাশাপাশি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে ফ্যাটি লিভার রোগ। বাংলাদেশে বর্তমানে প্রতি তিনজনে একজন এই রোগে আক্রান্ত।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ বি এম শাকিল গনি জানান, বর্তমানে বিশ্বব্যাপী লিভারের সবচেয়ে সাধারণ অসুখ হলো ফ্যাটি লিভার। বাংলাদেশ ও বিশ্বের প্রতি তিনজনে একজন এতে ভুগছেন। এমনকি দেশে প্রতি পাঁচজনে একজন স্বাভাবিক বা কম ওজনের মানুষের লিভারেও চর্বি থাকতে পারে।

তিনি আরও সতর্ক করে বলেন, “বাংলাদেশে এখন পর্যন্ত লিভার ক্যান্সারের ৬৬ শতাংশ কারণ হেপাটাইটিস ‘বি’ হলেও, ২০৫০ সাল নাগাদ ফ্যাটি লিভার বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রধান কারণ হয়ে দাঁড়াবে।”

দিবসটি উপলক্ষে সচেতনতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের উদ্যোগে আজ সকাল ১০টায় মিলন চত্বর থেকে একটি বিশেষ র‍্যালি বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব লিভার দিবস আজ: প্রতি তিনজনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত

আপডেট সময় : ০৩:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬