ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

বিশ্ব লিভার দিবস: গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে বিশেষ সেমিনার ও ফ্রি স্ক্রিনিং অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিভারের প্রাণঘাতী রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসাসেবা সম্পর্কে বিশদ আলোচনা করতে রাজধানীর মহাখালীতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্ব লিভার দিবস’ উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টায় বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির উদ্যোগে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এই আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সোসাইটির মহাসচিব অধ্যাপক দেওয়ান সাইফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মিয়া মাসহুদ আহমদ, সাবেক বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল।

ডা. মোস্তফা আজিজ সুমন: ভারপ্রাপ্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।

সেমিনারে লিভারের সুরক্ষা ও আধুনিক চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা।

প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ সামি আল-হাসান, ঢাকা ডেন্টাল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির সহযোগী অধ্যাপক ডা. সাবরিনা বিনতে রহমান, ফরিদপুর মেডিকেল কলেজের পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজির সহযোগী অধ্যাপক ডা. মোসা. নাজনীন সরকার, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদা আক্তার খানম এবং সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দৌলা।

এছাড়াও আলোচনায় অংশ নেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের গাইনোকোলজিক্যাল অনকোলজির সহকারী অধ্যাপক ডা. আয়েশা সিদ্দিকা, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজির সহযোগী অধ্যাপক ডা. মো. মেহবুব আহসান রনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএনএফএস-এর পরিচালক ডা. সাইদুল আরেফিন।

বক্তারা লিভারের প্রদাহ বা ইনফেকশন সঠিক সময়ে শনাক্তকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা জানান, বর্তমানে ‘ফ্যাটি লিভার’ একটি নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে, যা প্রতিরোধে সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই।

জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব লিভার দিবস উপলক্ষে সেমিনারে আগত রোগীদের জন্য আয়োজকদের পক্ষ থেকে বিনামূল্যে হেপাটাইটিস ‘বি’ এবং ‘সি’ স্ক্রিনিংয়ের (পরীক্ষা) ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব লিভার দিবস: গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে বিশেষ সেমিনার ও ফ্রি স্ক্রিনিং অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬