ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে বিয়োগ করতে হবেঃ ইনু

  • আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • / 418
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি-রাজাকার ও এদের পৃষ্ঠপোষকমুক্ত রাজনীতির চূড়ান্ত বিজয়ের জন্য শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্য বজায় রাখতেই হবে।’

তিনি আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১৪ দলের শ্রদ্ধা নিবেদনে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের নেতৃত্বে অংশ নিয়ে পুষ্পস্তবক ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

ইনু বলেন, ‘২০১৮ সালের নির্বাচনটি একারণেই গুরুত্বপূর্ণ যে, এ নির্বাচনের মাধ্যমেই রাজাকার ও রাজাকারদের মাতাস্বরূপ বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে বিয়োগ করতে হবে। তবেই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাবে, আর বিপদে পড়বে না। জঙ্গি-রাজাকার ও এদের পৃষ্ঠপোষকমুক্ত রাজনীতির চূড়ান্ত বিজয়ের জন্য শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্য বজায় রাখতেই হবে।’

ইতিহাসের দিকে দৃষ্টিপাত করে মন্ত্রী বলেন, ‘একাত্তরে যে রাজাকার-সাম্প্রদায়িক অপশক্তিকে ‘মাইনাস’ বা বিয়োগ করা হয়েছিল, পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকারীরা সেই অপশক্তিকে রাজনীতিতে ‘প্লাস’ বা যোগ করে। এটি একটি জাতীয় দুর্ঘটনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার এদেরকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করার সংগ্রাম করছি।’

‘সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া ও বিএনপি রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক অপশক্তির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘তারা এদেরকে রক্ষা করার সবরকম অপচেষ্টায় লিপ্ত। সেকারণে বাংলাদেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ করতে হলে এই অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষক উভয়কেই ‘মাইনাস’ করতে হবে।’

‘এখানে মিটমাটের কোনো সুযোগ নেই, যারা এদের সঙ্গে মিটমাটের কথা বলেন, তারা নির্বাচন ও গণতন্ত্রের নামে খুনি ও অপরাধীদের হালাল করতে চান’, বলেন তথ্যমন্ত্রী। বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে বিয়োগ করতে হবেঃ ইনু

আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮