ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

বেগম জিয়া এবং ড. কামাল হোসেন দু’জনই কালো টাকা সাদা করেছিলেন : ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় : ০৭:১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মতো গণফোরাম নেতা ড. কামাল হোসেনও কালো টাকা সাদা করেছিলেন।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রবিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. হাছান বলেন, বেগম জিয়া ও ড. কামাল হোসেনের মধ্যে মিল আছে। তা হচ্ছে বেগম জিয়া এবং ড. কামাল হোসেন দু’জনই কালো টাকা সাদা করেছিলেন।

তিনি বলেন, সরকারকে অনুরোধ জানাবো ড. কামাল হোসেন সাহেবরা তাদের মক্কেলদের কাছ থেকে কত ফি নেন এবং সরকারের টেক্স অফিসে কত ডিক্লেয়ার করেন এর তদন্ত করে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হোক।

তিনি বলেন, যারা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলেন আর অন্যায়ের সাথে আঁতাত করেন এবং যারা দুর্নীতি মুক্ত সমাজের কথা বলেন তারা পরিপূর্ণ দুর্নীতি মুক্ত থাকবেন সেটাই জনগণের প্রত্যাশা।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ড. কামাল হোসেন কথায় কথায় বলেন তিনি নাকি বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলেন, অথচ তিনি আজকে বঙ্গবন্ধুর হত্যাকারী, শেখ রাসেলের হত্যাকারী, সুকান্তবাবুর হত্যাকারী এবং ৭৫’এ নারী ও শিশু হত্যাকারীদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। এমনকি তিনি দুর্নীতি মুক্ত সমাজ গঠনের কথা বলেন যাদের নেতৃত্বে বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত বেগম জিয়ার মুক্তি চান।
তিনি বলেন, তিনি জঙ্গীবাদের বিরুদ্ধে কথা বলেন অথচ জঙ্গীদের পাশে বসে তিনি সাত দফার দাবি দিয়ে বললেন জঙ্গীবাদ দমন করতে হবে। এটি দেশের জনগণের সাথে মশকরা ও ভাওতাবাজী আর ছাড়া কিছু নয়। বঙ্গবন্ধুর হত্যাকারী বিএনপি জামাত এবং খন্দকার মুস্তাক গংদের সহযোগি হিসেবে আবির্ভূত হয়েছে ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম রব গং।

জাতীয় ঐক্যজোটের হাকঢাক খালি কলসি বাজাঁর মতো মন্তব্য করে তিনি বলেন, ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম রবসহ বিএনপির ভাড়া করা এসব নেতাদের হাকঢাক বর্ষাকালের কোলাব্যাঙ ডাকার মতো। সুতরাং এই সব নেতাদের ভাড়া করে বিএনপি পার পাবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগম জিয়া এবং ড. কামাল হোসেন দু’জনই কালো টাকা সাদা করেছিলেন : ড. হাছান মাহমুদ

আপডেট সময় : ০৭:১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮