ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

বেতনের দাবিতে শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট সময় : ০২:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর শ্যামলীর মিরপুর সড়কে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ শুরু হয়। বকেয়া বেতনের দাবিতে শ্যামলীর মিরপুর সড়কের ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়ায় গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে আটকা পড়েছে কয়েকশ গাড়ি। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষসহ জনসাধারণ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম বলেন, ক্রিয়েটিভ ফ্যাশন নামে পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। দুপাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে ধর্মঘট চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতনভাতা বন্ধ। বারবার দাবি জানিয়েও বেতন হচ্ছে না। তাই তারা সড়কে অবস্থান নিয়েছেন।

আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি। এ অবস্থার পরিপ্রক্ষিতে বকেয়া বেতন আদায়ে মালিকপক্ষকে বাধ্য করতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

শেরে বাংলা নগর থানা পুলিশের ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, এ কারখানার মালিক দু’জন। তাদের ডাকা হয়েছে। পাশাপাশি বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দলও আসছে। তারাও বৈঠক করবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেতনের দাবিতে শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০