ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বেতন বৃদ্ধি প্রত্যাখ্যান, আজও বিক্ষোভে শ্রমিকরা

  • আপডেট সময় : ০৭:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় সমঝোতার পর সোমবার সকালেও সাভারে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে সাভারের আশুলিয়ায় হামীম গুপের পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে।

এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। পরে পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে শ্রমিকরা বলছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী মূল বেতন বাড়ানো হয়নি।

এর আগে রোববার পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের চাকরির সব গ্রেডেই বেসিক বা মূল বেতন বাড়ানো হয়। ৫ শতাংশ বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ শ্রমিকদের ৬ গ্রেডের বেতন সমন্বয় করা হয়।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন এ মজুরি কাঠামো ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। মালিক-শ্রমিক ও সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সংশোধিত এই কাঠামো ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে। বর্ধিত অংশের টাকা ফেব্রুয়ারির বেতনের সাথে সমন্বয় করা হবে। আগামী সাত দিনের মধ্যে সংশোধিত কাঠামোর গেজেট প্রকাশ করা হবে জানিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেতন বৃদ্ধি প্রত্যাখ্যান, আজও বিক্ষোভে শ্রমিকরা

আপডেট সময় : ০৭:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯