ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

হারুন-উর-রশিদ জানান, কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এজন্য তাকে তুলে নেয়া হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪