ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ

ব্রাজিলে গত ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

  • আপডেট সময় : ০২:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের উপকূলে ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটেনের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি (ব্রিটিশ পেট্রোলিয়াম)।

কোম্পানিটি বর্তমানে পুনরায় জীবাশ্ম জ্বালানি খাতে মনোনিবেশ করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় এই তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রাপ্তি হিসেবে এসেছে।

লন্ডন থেকে এএফপি জানায়, বিপি জানিয়েছে, তারা ব্রাজিলের বিখ্যাত শহর রিও ডি জেনেইরো থেকে ৪০৪ কিলোমিটার দূরে ২ হাজার ৩৭২ মিটার পানির গভীরে তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে।

বিপি’র উৎপাদন ও পরিচালনা বিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট গর্ডন বিরেল বলেন, আমাদের অনুসন্ধান দলের জন্য এটি একটি ব্যতিক্রমী সাফল্যের বছর হিসেবে যুক্ত হলো, যা আমাদের আপস্ট্রিম খাতকে সম্প্রসারণে প্রতিশ্রুতিরই প্রমাণ।

চলতি বছর বিপির এটি দশম আবিষ্কার। তেল ও গ্যাসের সর্বশেষ সন্ধানের খবর প্রকাশের পর লন্ডনে বিপির শেয়ারের দাম এক শতাংশেরও বেশি বেড়ে গেছে।

বিপি তাদের বৈশ্বিক অনুসন্ধান কর্মসূচি জোরদার করছে। আগামী তিন বছরে তাদের প্রায় ৪০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ২০২৫ সালেই ১৫টি পর্যন্ত কূপ খনন করা হতে পারে।

বহুজাতিক কোম্পানিটি ২০৩০ সালে প্রতিদিন ২৩ থেকে ২৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলে গত ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

আপডেট সময় : ০২:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫