ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

ব্রাজিলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১৭

  • আপডেট সময় : ০১:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বাসে ৩০ জন যাত্রী ছিলেন। ভুল লেনে চলার সময় চালক রাস্তার পাশে থাকা পাথরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) পুলিশ জানিয়েছে, উল্টো দিকে চলতে থাকা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

সাও পাওলো থেকে এএফপি জানিয়েছে, পেরনামবুকো রাজ্যে গত শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বাসে ৩০ জন যাত্রী ছিলেন। ভুল লেনে চলার সময় চালক রাস্তার পাশে থাকা পাথরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

বিবৃতিতে আরো বলা হয়, পাথরে ধাক্কা খাওয়ার পর বাসটি আবার সঠিক লেনে ফিরে আসে। কিন্তু এর পরপরই সেটি রাস্তার পাশে উঁচু মাটির ঢিবিতে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।

পুলিশ আরো জানিয়েছে, বাসের চালক সামান্য আঘাত পেয়েছেন এবং তার শরীরে মদ্যপানের কোনো প্রমাণ মেলেনি। বাসটি ব্রুমাডো শহর থেকে সান্তা ক্রুজ দো কাপিবারিবে যাচ্ছিল।

দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি এই গভীর দুঃখের সময়ে আমি আমার আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১৭

আপডেট সময় : ০১:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫