ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

ভয়াবহ রূপ নিচ্ছে আসামের বন্যা, ক্ষতিগ্রস্ত ৫ লাখ মানুষ

  • আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতি। প্লাবিত ১৯টি জেলা। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ মানুষ প্রভাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৭ বর্গ কিলোমিটার কৃষিজমি। এর মধ্যে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথারিটি আরো এক ব্যাক্তির মৃত্যুর খবর জানিয়েছে। এখনো পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দুই।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আসামের জনজীবন। ক্রমে এই ‘ভয়াবহ বন্যা’ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামরূপ, গোয়ালপারা, ধুবরি, বকসা, শোণিতপুর, বজালি জেলা। সেখানে প্রভাবিত আড়াই লাখের বেশি মানুষ। বজালি থেকে নলবাড়ি পর্যন্ত ৮০ হাজারের ওপর এবং বরপেটায় ৭০ হাজারের ওপর মানুষ বন্যার কবলে পড়েছে।

সেন্ট্রাল ওয়াটার কমিশন জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রসহ ১০টি নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বকসা জেলায় পুঁটিমারি নদীতে পানি বিপদসীমার অনেকটাই ওপর দিয়ে যাচ্ছে। জোরহাটে বিপদসীমার ওপরে রয়েছে ব্রহ্মপুত্র নদ।

১৪ জেলার মোট ১৪০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৩৫ হাজারের বেশি মানুষ। যার মধ্যে রয়েছে ৫৪৫ জন নারী। রয়েছে ৬৭ জন বিশেষভাবে সক্ষম মানুষও।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম এবং উত্তরের কয়েকটি রাজ্যে।
সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভয়াবহ রূপ নিচ্ছে আসামের বন্যা, ক্ষতিগ্রস্ত ৫ লাখ মানুষ

আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩