ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ভারতকে সংলাপে বসার প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
শাহবাজ শরিফ বলেন, ‘কাশ্মির ও পানি বণ্টনের মতো বিরোধ নিষ্পত্তির পর আমরা বাণিজ্য ও সন্ত্রাসবাদ দমন নিয়ে কথা বলতে পারি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে কাশ্মিরসহ বিতর্কিত বিষয়গুলোর নিষ্পত্তি ও উগ্রবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার জন্য একটি বিস্তৃত সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন। একইসাথে তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন, প্রতিবেশী দেশ দু’টি অতীতেও তিনটি যুদ্ধ করেছে এবং যুদ্ধে তারা জনগণের দুর্দশা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি।

শনিবার (১৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় শাহবাজ শরিফ বলেন, ‘কাশ্মির ও পানি বণ্টনের মতো বিরোধ নিষ্পত্তির পর আমরা বাণিজ্য ও সন্ত্রাসবাদ দমন নিয়ে কথা বলতে পারি। কারণ পাকিস্তান সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, যেখানে ৯০ হাজার প্রাণহানি এবং ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।’

সম্প্রতি ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুরে’র পাল্টা জবাব হিসেবে ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ পরিচালনা করেছে পাকিস্তান। সেই অভিযানের সাফল্য উদযাপন করতে শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদে ইয়োম-ই-তাশাকুর বা ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল পাকিস্তানের সেনাবাহিনী।

প্রধান অতিথির ভাষণে শেহবাজ শরিফ দাবি করেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলাকে ঘিরে যে সংঘাত শুরু হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে- তাতে জয়ী হয়েছে পাকিস্তান। তারপরেও পাকিস্তান শান্তি চায়।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হয়েছি কিন্তু আমরা শান্তি চাই। আমরা আমাদের শত্রুকে শিক্ষা দিয়েছি কিন্তু আগ্রাসনের নিন্দা করি। আমরা চাই বিশ্বের এ অঞ্চলটি কঠোর পরিশ্রম, অবিরাম প্রচেষ্টা ও শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো জীবনযাপনের মাধ্যমে অন্যান্যদের মতো সমৃদ্ধ এবং প্রগতিশীল হোক।’

তিনি আরো বলেন, ‘দুই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ লাগলে উপমহাদেশে বসবাসরত ১৬০ কোটিরও বেশি মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। যদি পারমাণবিক যুদ্ধ হয়, তার বিবরণ দেয়ার জন্যও হয়ত কেউ বেঁচে থাকবে না।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতকে সংলাপে বসার প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫