ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার

ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্টে ভুয়া খবর প্রচার করা হচ্ছে : রিউমার স্ক্যানার

  • আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্টের ভুয়া বিভ্রান্তিকর খবর অপপ্রচার ও অপতথ্য সনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, ‘হিন্দু শিক্ষককে জুতার মালা পরানো দাবিতে ভারতীয় বিভিন্ন একাউন্টে প্রচারিত খবরটি ভুয়া। প্রকৃতপক্ষে, মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে গত ১৫ জুন রাজবাড়ীতে আহম্মদ আলী নামের এক মুসলিম ব্যক্তিকে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। সেই ঘটনার ভিডিওটিই হিন্দু শিক্ষকের দাবি করে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্টে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া।

একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমান মিলেছে ফ্যাক্টচেক করে। রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে।

শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্টে ভুয়া খবর প্রচার করা হচ্ছে : রিউমার স্ক্যানার

আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫