ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী

ভারতের অপরাধের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

  • আপডেট সময় : ০৩:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতে সংঘটিত পুরোনো এক অপরাধের ভিডিও ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, প্রকাশ্যে নারী অপহরণের একটি ভিডিওকে বান্দরবানের রুমা উপজেলার ঘটনা বলে ফেসবুকে ছড়ানো হয়। ভিডিওটি দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসলে ভারতের উত্তরপ্রদেশের একটি ঘটনার।

ফ্যাক্টওয়াচ জানায়, ভিডিওটির উৎস খুঁজে পেতে প্রথমে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে ২০১৯ সালের ৩ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে একই ভিডিও পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বরেলি জেলায় ঘটনাটি ঘটে। সেখানে এক মেয়ে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এজন্য এই দম্পতিকে মেয়েটির পরিবারের লোকজন মারধর করে এবং মেয়েটিকে তার পরিবারের লোকজন মোটরসাইকেলে করে জোর করে নিয়ে যায়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে বিজনেস স্ট্যান্ডার্ড এই তথ্য প্রকাশ করে।

ফ্যাক্টওয়াচ নিশ্চিত করে যে, ফেসবুকে ছড়ানো ভিডিওটি বান্দরবানের নয়, বরং ভারতের। ফলে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির দাবিটি মিথ্যা হিসেবে শনাক্ত হয়েছে।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করে ফ্যাক্টওয়াচ। এটি একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের অপরাধের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

আপডেট সময় : ০৩:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫