ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ভারতের এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের

  • আপডেট সময় : ০২:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সফলভাবে ধ্বংস করেছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপারেশন বুনিয়ান মার্সাস’-এর অংশ হিসেবে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত এস-৪০০ সিস্টেমকে লক্ষ্যবস্তু করে আঘাত হানে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এই প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, এই হামলায় একটি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান গুরুতরভাবে আঘাত হেনেছে। তবে তা সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে থাকা রাশিয়ান-নির্মিত এই এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর এবং এর মূল্য প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। এটি ভারতীয় বিমান প্রতিরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত।

এদিকে, ভারতের পক্ষ থেকে এই দাবিকে সরাসরি অস্বীকার করা হয়েছে। শনিবার একজন ভারতীয় সামরিক কর্মকর্তা পাকিস্তানের এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেন এবং জানান, আদমপুরে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা অক্ষত রয়েছে।

পাকিস্তানের দাবি ও ভারতের পাল্টা অস্বীকারের মধ্য দিয়ে উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরো গভীর হয়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সূত্র : সামা টিভি ও দ্য হিন্দু
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের

আপডেট সময় : ০২:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫