ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ আএমএফের

  • আপডেট সময় : ০২:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ভারত আইএমএফের কাছে পাকিস্তানকে দেয়া ঋণের বিষয়টি আরো বিস্তৃতভাবে পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছিল।

ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ ১০০ কোটি ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ভারত দেশটিকে ঋণ দেয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সংস্থাটিকে পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছিল।

শুক্রবার (১০ মে) ওই কর্মসূচির প্রথম পর্যায়ের মূল্যায়ন অনুমোদনের পর এ অর্থছাড় করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর পাশাপাশি জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য ১৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে আইএমএফ।

আইএমএফ এক বিবৃতিতে বলেছে, ‘চ্যালেঞ্জিং বৈশ্বিক পরিবেশের মধ্যেই প্রোগ্রামের অধীনে পাকিস্তানের নীতিগত প্রচেষ্টা ইতোমধ্যেই তাদের অর্থনীতি স্থিতিশীল করতে ও আস্থা পুনর্গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

আইএমএফের ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ২০০ কোটি ডলার ছাড় করা হয়েছে। তবে তহবিলের নতুন ঋণ কর্মসূচি থেকে কোনো নগদ অর্থ এখনো ছাড় করা হয়নি।

পারমাণবিক শক্তিধর দেশ দু’টির উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত আইএমএফের কাছে পাকিস্তানকে দেয়া ঋণের বিষয়টি আরো বিস্তৃতভাবে পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছিল। এপ্রিলে ভারতের কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। ফলে প্রায় তিন দশকের মধ্যে দেশ দু’টির মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়।

শুক্রবার আইএমএফের বোর্ড সভায় ভারত দাবি করে, পাকিস্তান যে ঋণ পাচ্ছে তা ‘সীমান্তে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, ‘আইএমএফের কর্মসূচি বানচাল করতে ভারতের চেষ্টা ব্যর্থ হয়েছে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ আএমএফের

আপডেট সময় : ০২:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫