ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভারতে অনুমোদন পেল করোনার দুই ভ্যাকসিন

  • আপডেট সময় : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাস প্রতিরোধে বিশাল টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রোববার দুটি কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্য ভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা এবং স্থানীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের প্রস্তুতকৃত এই ভ্যকসিন দুটির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

ভারতের ওষুধ নিয়ন্ত্রকারী সংস্থা ডিসিজিআই এর শীর্ষ কর্মকর্তা ড. ভেনুগোপাল সোমানি জানান, উভয় ভ্যাকসিনের দুটি করে ডোজ দেয়া হবে।

২০২১ সালের আগস্টের মধ্যে প্রাথমিক টিকাদান পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, প্রবীণ নাগরিক এবং অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত রোগীসহ দেশটির ৩০০ মিলিয়ন মানুষকে টিকা দেয়া হবে।

ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এই ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ তৈরি করতে অ্যাস্ট্রাজেনেকার সাথে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

কোভ্যাক্সিন নামে অন্য ভ্যাকসিনটি ভারতেই তৈরি হয়েছে। দেশটির সরকারি চিকিৎসা বিজ্ঞান গবেষণা সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই টিকা তৈরি করেছে ভারত বায়োটেক।

কোভ্যাক্সিনের তিনটির মধ্যে মাত্র দু’টি ট্রায়াল সম্পন্ন হয়েছে। এছাড়া এর তৃতীয় পর্যায়ের ‘এফিকেসি ট্রায়াল’ বা কার্যকারি পরীক্ষা শুরু হয় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে।

ভারত বায়োটেকের প্রস্তুতকৃত ভ্যাকসিনের প্রাথমিক ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে যে ভ্যাকসিনটির গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।

ভ্যাকসিন অরুমোদনের জন্য ফাইজারের একটি আবেদনও পর্যালোচনা করছে ভারত।

উল্লেখ্য, পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যুর দিক থেকে রয়েছে তৃতীয় অবস্থানে।

দক্ষিণ এশিয়ার এ দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৩ লাখ ৫ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ২১৮ জন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম দেশ হিসেবে সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৩ লাখ ৫ হাজার ৭৮৮ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৪৯ হাজার ৯৩৩ জন মৃত্যুবরণ করেছেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে অনুমোদন পেল করোনার দুই ভ্যাকসিন

আপডেট সময় : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১