সংবাদ শিরোনাম ::
ভারত অধিকৃত কাশ্মিরে বিস্ফোরণের শব্দ
- আপডেট সময় : ১১:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 110
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
‘শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ধরণ এবং কোথায় হয়েছে তা এখনো স্পষ্ট নয়।’
ভারতীয় সময় শনিবার রাত ৮টা নাগাদ ভারত অধিকৃত কাশ্মিরের শ্রিনগরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজেই এক্স হ্যান্ডেলে দুটি পোস্ট করে এই খবর দিয়েছেন।
প্রথম পোস্টে তিনি লিখেছেন, ‘যুদ্ধবিরতির কী হলো এখনি? শ্রিনগরজুড়ে বিস্ফোরণ শোনা যাচ্ছে।’
দ্বিতীয়টিতে তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন শ্রিনগর শহরের মাঝে ‘আকাশ প্রতিরক্ষা ইউনিট এখনি চালু হলো।’
শ্রিনগর থেকে বিবিসি উর্দুর সংবাদদাতা রিয়াজ মাসরুরও জানিয়েছেন, শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ধরণ এবং কোথায় হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
বিডিসংবাদ/এএইচএস

























