ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ঢাকা শান্তিপূর্ণ সমাধান চায়: তৌহিদ

  • আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, বাংলাদেশ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।”

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে সংঘাতপ্রবণ সম্পর্ক বিরাজ করছে। তবে, ঢাকা কোনও বড় সংঘর্ষ চায় না যা এই অঞ্চলের জনগণকে বিপদাপন্ন করতে পারে।

হোসেন বলেন, ভারত ও পাকিস্তান উভয়ের সাথেই বাংলাদেশের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করি তারা (ভারত ও পাকিস্তান) তাদের মতবিরোধ সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধান করবে। কিছু দেশ ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা বা মধ্যস্থতার মাধ্যমেই হোক, আমরা দেখতে চাই যে, উত্তেজনা হ্রাস পেয়েছে ও শান্তি বজায় রয়েছে।’

ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে ইরান ও সৌদি আরবকে বাংলাদেশ অনুসরণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই পর্যায়ে, আমরা মনে করি না যে, আমাদের জন্য কোনো মধ্যস্থতার ভূমিকা গ্রহণ করা যথাযথ হবে।’

তিনি বলেন, ‘তারা (ভারত ও পাকিস্তান) যদি বিশেষভাবে আমাদের সহায়তা চায়, তাহলে আমরা তা বিবেচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কোনো উদ্যোগ নেব না।’

বাংলাদেশের উপর ভারত-পাকিস্তান উত্তেজনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে হোসেন বলেন, আন্ত:সংযুক্ত বর্তমান বিশ্বে, আঞ্চলিক ঘটনাবলি অনিবার্যভাবে সব দেশের ওপর কিছুটা প্রভাব ফেলে।

বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার নিরাপত্তা ব্যবস্থার খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, উপদেষ্টা বলেন, এই বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলির এখতিয়ারভুক্ত।

তিনি বলেন, ‘এই মুহূর্তে, আমার কাছে কোনও অতিরিক্ত মোতায়েন বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কোনো তথ্য নেই।’

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, পরিস্থিতি শান্ত করার জন্য ইরান ও সৌদি আরব আলাদাভাবে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ঢাকা শান্তিপূর্ণ সমাধান চায়: তৌহিদ

আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫