ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা বন্ধ করে ক্ষমা না চাইলে জনগণ জবাব দেবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা বন্ধ করে ক্ষমা না চাইলে জনগণ এর সময়োচিত জবাব দেবে।

তিনি বলেন, ‘পৃথিবীর সকল মুসলিমপ্রধান দেশে ভাস্কর্য আছে। বাংলাদেশেও অনেক আগে থেকেই বহু ভাস্কর্য রয়েছে। সেসব ভাস্কর্য নিয়ে কখনও কেউ কিছু বলেনি, কিন্তু স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার ধৃষ্টতা দেখাচ্ছে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রয়াত নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী যাকের ও জাতীয়ফুটবল দলের কৃতি ফুটবলার বাদল রায়ের স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ’৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪ ও ’৭০ এর নির্বাচন এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা ভাষা, বাঙালি জাতিসত্তা ও বাঙালির ন্যায়সঙ্গত অধিকারকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল, তাদের উত্তরসূরিরাই আজ ধর্মের অপব্যাখ্যা করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা স্বাধীনতাবিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু, সংবিধান এবং স্বাধীনতার চেতনায় আঘাত আসলে বীর মুক্তিযোদ্ধারা বসে থাকবে না। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর আহবানে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে, কিন্তু ট্রেনিং জমা দেয়নি।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আলী যাকের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ইংরেজি সংবাদ পাঠ করতেন। বাদল রায় খেলাধূলার পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তাঁরা দুজনেই নিজ অঙ্গনে কিংবদন্তি। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে সংগীত শিল্পী এস ডি রুবেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল বক্তব্য রাখেন। সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা বন্ধ করে ক্ষমা না চাইলে জনগণ জবাব দেবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০