ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভিসির ‘ঘুমে ব্যাঘাত’, কমিয়ে দেয়া হলো মাইকে আজানের শব্দ

  • আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / 213
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাইকে আজানের উচ্চ শব্দে ঘুম ভেঙে যায়। আর ঘুম আসে না। মাথাব্যথা হয়। এক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) এমন অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অনুরোধে ঘুরিয়ে দেয়া হয়েছে মসজিদের মাইক। কমিয়ে দেয়া হয়েছে শব্দ। এ ঘটনা ভারতের উত্তরপ্রদেশের।

রাজ্যের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি সঙ্গীতা শ্রীবাস্তব আজানের শব্দে ঘুমাতে পারেন না বলে লিখিত অভিযোগ করেন স্থানীয় প্রশাসনের কাছে। নিজের সরকারি প্যাডে জেলা প্রশাসকের কাছে লেখা এক চিঠিতে তিনি বলেন, বাড়ির কাছের মসজিদ থেকে মাইকে ভোরের আজানের শব্দে তার ঘুম ভেঙে যায়। তারপর অনেক চেষ্টা করেও ঘুম হয় না। মাথাব্যথা হয়। এর প্রভাব তার কাজে পড়ছে। তিনি আদালতের রায় উদ্ধৃত করে চিঠিতে বলেন, কোনো ধর্মই মাইক ব্যবহার করার কথা বলে না। তার দাবি ছিল, ‘মাইক বন্ধ করতে হবে’।

শুধু আজান নয়, রমজানে সেহরির সময় লোকজনকে মাইকে জাগানো নিয়েও তিনি আপত্তি জানিয়েছিলেন। চিঠিতে এ প্রসঙ্গে তিনি লেখেন, ঈদের আগে রাত ৪টার সময় যে সেহরি হয়, তার আওয়াজেও অন্য মানুষদের অসুবিধা হয়। তিনি ওই চিঠি লিখেছিলেন মার্চের শুরুতে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তা প্রকাশিত হওয়ার পরই ব্যাপক বিতর্ক শুরু হয়।

ঘটনা হলো, জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি মিটিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়েছিল। দ্য প্রিন্ট জানিয়েছে, মসজিদ কমিটির পক্ষ থেকে খলিলুর রহমান জানিয়েছেন, তারা দু’টি লাউডস্পিকার অন্য দিকে বসিয়েছেন। মাইকের ভলিউম ৫০ ভাগ কম করে দিয়েছেন। ফলে এখন আর কোনো সমস্যা নেই। তার মতে, প্রশাসনিক কর্মকর্তাদের না বলে ভিসি যদি আগে তাদের জানাতেন, তাহলে অনেক আগেই তারা এই ব্যবস্থা নিতে পারতেন। সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিসির ‘ঘুমে ব্যাঘাত’, কমিয়ে দেয়া হলো মাইকে আজানের শব্দ

আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১