ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা যুক্তরাষ্ট্রের পণ্যে ১৫ থেকে ৫০ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা কানাডার মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাস বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর পুনরায় চালু হবে এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা মধ্যপ্রাচ্যে বিকল্প তেল পাইপলাইন নির্মাণে সহায়তা দেবে জাপান: গণমাধ্যম কিশোরদের সুরক্ষা সরঞ্জাম কার্যকর নয়, জানত মেটা: সাক্ষ্যে দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুই সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস দেবে জাপান পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাস বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর পুনরায় চালু হবে

  • আপডেট সময় : ১১:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় দুই মাস পর বিমানবন্দরটি আবার চালু হচ্ছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কারাকাসের সেবা প্রদানকারী মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, দেশটির লা গুয়াইরা রাজ্যে অবস্থিত বিমানবন্দরটিতে ওই দিন থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—দুই ধরনের ফ্লাইটই চালু হবে। ক্ষতিগ্রস্ত মূল স্থাপনার পরিবর্তে আপাতত অস্থায়ী টার্মিনাল ব্যবহার করে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, পুনরায় চালুর মধ্য দিয়ে ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার ‘বিশ্বের সঙ্গে যোগাযোগ আবারও স্বাভাবিক হওয়ার’ পথ খুলবে।

গত ২৪ জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল লা গুয়াইরা। ভূমিকম্পে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ হয়।

ভূমিকম্পে বিমানবন্দরের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রধান রানওয়েটিও ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক সপ্তাহ ধরে বিমানবন্দরটিতে শুধু মানবিক সহায়তা ও ত্রাণবাহী ফ্লাইট পরিচালিত হয়।

এ সময়ে যাত্রীবাহী বিমান চলাচল দেশের ছোট আঞ্চলিক বিমানবন্দরগুলোতে সরিয়ে নেওয়া হয়েছিল।

চলতি মাসের শুরুতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত ভবনের বাইরে বড় তাঁবু স্থাপন করে দুটি অস্থায়ী বহির্গমন টার্মিনাল এবং দুটি অস্থায়ী আগমন টার্মিনাল প্রস্তুত করা হয়েছে। এসব অস্থায়ী স্থাপনা ব্যবহার করেই আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাস বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর পুনরায় চালু হবে

আপডেট সময় : ১১:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬