সংবাদ শিরোনাম ::
ভোলায় নকলে সহায়তা করায় সহকারী প্রধান শিক্ষকের কারাদন্ড
- আপডেট সময় : ০৩:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
- / 280
ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহনে উপজেলা এসএসসি পরীক্ষার হলে নকলে সহায়তা করায় মো. নুরুল আমিন (৪৮) নামের এক সহকারী প্রধান শিক্ষককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামন আদালত। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় লালমোহন মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা পরীক্ষা চলাকালিন সময় তাকে আটক করে এ সাজা প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত শিক্ষক নুরুল আমিন তজুমদ্দিন উপজেলার ইয়াছিনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষক পরিক্ষার হলে গিয়ে পরিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছিল।
এসময় তাকে হাতে নাতে আটক করে ভ্রাম্যামন আদালত বসিয়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

























