ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি

‘ভ্রাতৃদেশ’ বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফর আসছেন। বাংলাদেশে গত বছরের আগস্টে ভারতপন্থী আওয়ামী লীগ সরকারের পতনের পর তার এই সফর ঐতিহাসিক হিসেবে ধরা হচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১২ সালের পর এটিই হবে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারিতে ঢাকা সফর করবেন।

তিনি আরো জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসও সুবিধাজনক সময়ে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সবশেষ হিনা রাব্বানি খার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-৮ সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলে। ভারতের সাথে সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগ নেত্রী পাকিস্তানের বেশ কয়েকবার প্রচেষ্টা সত্ত্বেও দু’দেশের সম্পর্ক উন্নয়নে কোনো চেষ্টা করেননি।

তবে, গত বছরের আগস্টে রক্তাক্ত বিদ্রোহে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্কে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আগস্টের পর এ দু’দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেশ কিছু যোগাযোগও হয়েছে।

বাংলাদেশ পাকিস্তানে রফতানির ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও এই দু’দেশ সমুদ্রপথে সরাসরি বাণিজ্য শুরু করেছে।

বাংলাদেশকে ’ভ্রাতৃদেশ’ আখ্যা দিয়ে দার বলেন, ‘ঢাকাকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত পাকিস্তান।’

সূত্র : দি এক্সপ্রেস ট্রিবিউন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ভ্রাতৃদেশ’ বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫